ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্পের হুঁশিয়ারির পর সুর নরম মেক্সিকোর প্রেসিডেন্টের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ১:১৭

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম। বুধবার (২৭ নভেম্বর) অনুপ্রবেশ ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে। 

ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট অনুপ্রবেশ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনা সদর্থক হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দিনে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার ক্ষেত্রে তিনি বিশেষ ব্যবস্থা নেবেন।  

এছাড়া ট্রাম্প জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার। 

ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ড্রাগের রাস্তা কীভাবে বন্ধ করা যায়, সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্রেই যুক্তরাষ্ট্রে মাদক বিক্রির বাজার বন্ধ করার বিষয়েও আলোচনা হয়েছে।  

ট্রাম্পের মন্তব্যের পর ক্লডিয়াও নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে ট্রাম্প যা বলেছেন, তা সত্য নয়। এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। 

তবে অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তা স্বীকার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। 

সম্প্রতি ট্রাম্পের এক এক হুঁশিয়ার বার্তায় জানান, প্রেসিডেন্টের অফিসে বসেই তিনি কানাডা এবং মেক্সিকো থেকে রপ্তানি করা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসাবেন। এরই পরিপ্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের। 

তবে এই বিষয়ে দুই নেতা কোনো সমাধান সূত্রে পৌঁছাতে পেরেছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রার জানিয়েছেন, ট্রাম্প যদি সত্যিই এই কাজ করেন, তা হলে অন্তত ৪০ হাজার মানুষ তাদের কাজ হারাবেন।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ