ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইআরডির সঙ্গে চুক্তি

বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৭:৭

বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে ১৮ কোটি ৮ লাখ ইউরো বা প্রায় ২ হাজার ২৬৫ কোটি টাকার ঋণ দিচ্ছে জার্মানি। এ নিয়ে বৃহস্পতিবার সরকার ও জার্মানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এ্যাকহিম ট্রসটার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ঋণ থেকে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি প্রকল্পের ব্যয় হবে ৫ কোটি ইউরো। এ ছাড়া সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে ৯ কোটি ৫৫ লাখ ইউরো, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যাডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইডি) প্রকল্পের জন্য ৫০ লাখ ইউরো, সোশ্যালি অ্যান্ড ইনভারমেন্টালি সাউন্ড সাপ্লাই চেইনস, ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে ১ কোটি ২০ লাখ ইউরো, প্রডাকশন অব বায়োডাইভার্সিটি প্রকল্পে ৬০ লাথ ইউরো ব্যয় করা হবে। এ ছাড়া শিশু ও নারীদের গৃহকর্মে নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত প্রকল্পের জন্য ব্যয় করা হবে ৭০ লাখ ইউরো।

T.A.S / T.A.S

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন