ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাজারে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১১-২০২৪ দুপুর ১:৪৭

দাম কিছুটা কমলেও রাজধানীর বেশিরভাগ বাজারে কমেছে সয়াবিন তেলের সরবরাহ। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল।শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১৬৫ টাকা।

এদিকে, গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে ৫ টাকার মতো বেড়েছে। প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আর নতুন আলুর দাম কেজিতে ৯০ থেকে ১০০ টাকা।

বাজারে মোটা চাল, পেঁয়াজ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি মোটা চালের দাম ৩ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। আমদানি করা পেঁয়াজ ১০০ ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

অপরদিকে উদপাদন বাড়ায় শীতকালীন সবজির দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা, মূলা ৪০ টাকা, বেগুন ৭০ টাকা এবং গাজর ও সিম বিক্রি হচ্ছে ৬০ টাকায় প্রতি কেজি।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন