ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে একটি গোষ্ঠী : ড. খালিদ হোসেন
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে দেশ ও বিদেশের একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বাউফল ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা জানান তিনি।
ড. খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদের পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ।
নির্বাচন ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার। হজের খরচ ১ লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে তিনি বলেন, সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার। এসময় শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণাও দেন ধর্ম উপদেষ্টা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই-আগস্টের যে চেতনা সেই চেতনা যেন ধরে রাখতে পারে দেশের মানুষ সে চেষ্টা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পরে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বাউফল ফাউন্ডেশন।
T.A.S / T.A.S
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে