ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আমাদের ব্যর্থ করতে সব চেষ্টা করছেন শেখ হাসিনা: সারজিস আলম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ৪:৫৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ও তার দোসররা সবদিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই।শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ৫ আগস্টের আগে যারা শহীদ হয়েছেন তাদের দাফন করাই কষ্টকর ছিল। তখন শেখ হাসিনা তার দোসর ও প্রশাসন দিয়ে দাফন কাজে বাধাগ্রস্ত করেছেন।

তিনি আরও বলেন, আমার আহত ভাইয়েরা তখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পাননি। আমরা দেখেছি হাসপাতালে আহতদের ওপর ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে। আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালিয়েছে। তাই এখন আমাদের সবার দায়িত্ব যে স্পিরিট নিয়ে যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছে তা রক্ষা করা। আমরা সবাই যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করবো তেমনি সরকার ও প্রশাসনের কাজে সহায়তাও করবো।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৫৫ জনের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক, পুলিশ সুপার।

এমএসএম / এমএসএম

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ