পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া
নোভায়া জিমলিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত পরীক্ষাকেন্দ্রে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য প্রস্তুত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১২তম প্রধান অধিদপ্তরের সাবেক প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির ভেরখোভৎসেভ এ কথা বলেছেন।
ভ্লাদিমির ভারখোভতসেভ বলেন, নোভায়া জিমলিয়া দ্বীপপুঞ্জের পরীক্ষাকেন্দ্রটি বেশ কয়েক বছর ধরে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত। যদি অনুমোদিত কর্মকর্তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেন, তবে আমরা নিকট ভবিষ্যতে কাজ শুরু করবো।
এর আগে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ানোর নীতির মধ্যে রাশিয়া পুনরায় পারমাণবিক পরীক্ষা চালুর কথা বিবেচনা করছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর কোনো কিছু আন্দাজ না করেই শুধু এটুকু বলতে চাই, পরিস্থিতি বেশ কঠিন। সমস্ত উপাদান এবং এর সমস্ত দিকগুলিতে বিবেচনা করা হচ্ছে।
প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়নের পতনের আগের বছর ১৯৯০ সাল থেকে মস্কো আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। সোভিয়েত ইউনিয়ন থাকাকালে মোট ৭১৫টি পারমাণবিক পরীক্ষা চলে। ১৯৯০ সালের ২৪ অক্টোবর সবশেষ নোভায়া জেমলিয়া সাইটে একটি পরীক্ষা হয়েছিল।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন