ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আমেরিকার ৯ লাখের ক্ষেপণাস্ত্র ১০ ডলারে ভূপাতিত সম্ভব


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ সকাল ৯:১২

আমেরিকার নয় লাখ ডলারের ক্রুজ ক্ষেপণাস্ত্রকে মাত্র ১০ ডলার খরচ করে ভূপাতিত করতে পারে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটাই দাবি করেছেন দেশটির বিমান প্রতিরক্ষা ঘাঁটির উপপ্রধান ফার্স্ট ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি সাকাফিফার্দ।

বুধবার ইরানের বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল মেহদি সাকাফিফার্দ আরো বলেন, তার দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী যে গুরুত্বপূর্ণ উন্নতি লাভ করেছে তারও প্রশংসা করেন তিনি।

জেনারেল সাকাফিফার্দ বলেন, তার দেশ হচ্ছে ডাইরেক্টেড এনার্জি প্রযুক্তির অগ্র-পথিক এবং ইরানের আকাশসীমায় শত্রুর ক্ষুদ্র কোনো যান প্রবেশ করলেও ইরান তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।

তিনি বলেন, আগে পশ্চিমাদের সরবরাহ করা কিছু উপায়-উপকরণ দিয়ে মাত্র ৩৮০ কিলোমিটার দূরের উড়ন্ত বস্তুকে সনাক্ত করতে পারত। কিন্তু এখন ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট যে রাডার ব্যবহার করে তার মাধ্যমে ৮০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যকার বস্তু চিহ্নিত করা যায়। শুধু তাই নয়, ইরার এখন এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যা তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং প্রতিহত করতে পারবে। এছাড়াও ইরান তার রাডার প্ল্যাটফর্মকে ৪০০ গুণ বাড়িয়েছে।

ইরানের এই জেনারেল বলেন, “আমরা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিষয়ে এমন একটা পর্যায়ে পৌঁছেছি যা বিশ্ব সম্প্রদায় বিশ্বাস করতে চাইবে না। এছাড়া, ইরান যে বভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তা রাশিয়ার এস-৩০০ এর চেয়ে উন্নত এবং খুব শিগগিরই আমরা এই ব্যবস্থাকে এস-৪০০’র পর্যায়ে নিয়ে যাব।” পার্স টুডে।

প্রীতি / প্রীতি

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী