পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়াবে উত্তর কোরিয়া: কিম
পশ্চিমাদের বিরুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়ার পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেন, পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় পিয়ংইয়ং মস্কোর পাশে থাকবে।
দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করতে শুক্রবার (২৯ নভেম্বর) পিয়ংইয়ংয়ে পৌঁছানো রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসভের সঙ্গে এক বৈঠকে কিম এ মন্তব্য করেন।
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি তারা ব্যাপক কৌশলগত সামরিক অংশীদারিত্ব চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, এক পক্ষ আক্রান্ত হয় তবে অন্য পক্ষ দেরি না করে সমস্ত উপায়ে সামরিক ও অন্যান্য সহায়তা সরবরাহ করবে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কেসিএনএ অনুসারে, কিম পশ্চিমা ও ইউক্রেনের সাম্প্রতিক 'বেপরোয়া সামরিক হঠকারিতার' নিন্দা করেন, সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সহযোগিতার প্রশংসা করেন। তিনি বিদেশি তৈরি দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে কিয়েভের সাম্প্রতিক হামলার কথাও সামনে আনেন।
উত্তর কোরিয়ার নেতা বলেন, রাশিয়ার গভীরে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের পদক্ষেপটি 'সংঘাতে সরাসরি সামরিক হস্তক্ষেপ'। এ থেকে রাশিয়ার 'আত্মরক্ষার অধিকার আছে। শত্রু-শক্তিকে মূল্য দিতে বাধ্য করতে দৃঢ় পদক্ষেপ নেওয়া' উচিৎ।
তিনি বলেন, উত্তর কোরিয়া সাম্রাজ্যবাদীদের আধিপত্যের পদক্ষেপ থেকে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য রাশিয়ান ফেডারেশনের নীতিকে সর্বদা সমর্থন করবে।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন