ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

অসংখ্য অপকর্মের হোতা, মুক্তি পেয়ে দাঁত কেলিয়ে হাসে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ সকাল ৯:১৮

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি জামিনে কারামুক্ত হয়েছেন। কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হওয়ার সময় পরীমনিকে একরকম মুক্তির উল্লাস করতে দেখা যায়। এরমধ্যে সবার দৃষ্টি কেড়ে নেয় হাতে মেহেদি দিয়ে একটি লেখা ‘ডোন্ট ‘লাভ’ মি বিচ’।

পরীমনির মুক্তি আর এমন কাণ্ডে আলোচনা-সমালোচনায় সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ঘটনা নিয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেকে অনেক কথা বললেও বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আব্দুর রহীম আল-মাদানীর নামে দেওয়া ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস সবার নজর কাড়ে। স্ট্যাটাসটি ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

মাওলানা আব্দুর রহীম আল-মাদানীর নামে পেজ থেকে দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘অসংখ্য অপকর্মের হোতা, মাদক মামলার ঘৃণিত আসামী জামিনে মুক্তি পেয়ে দাঁত কেলিয়ে হাসা। এটা নির্লজ্জতার কত নম্বর স্তর???’

মাওলানা আব্দুর রহীম আল-মাদানী গাজীপুর মহানগরের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। তবে যে পেজটি থেকে স্ট্যাটাসটি দেওয়া হয়েছে সেটি বিশিষ্ট এই ইসলামী বক্তার কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রীতি / প্রীতি

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের