ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলি হামলায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ১২:৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিমান হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। গত দুদিনে ইসরায়েলের হামলায় গাজাজুড়ে কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর ফলে চলমান সংঘাতে গাজায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪৪ হাজার ৪০০-তে পৌঁছেছে। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ।

রোববার (১ ডিসেম্বর) আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৪০ জন নিহত হন। একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে খাবারের জন্য অপেক্ষায় থাকা ১২ জন ফিলিস্তিনি ও চারজন ত্রাণকর্মী প্রাণ হারান।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ পাঁচ হাজারেরও বেশি।

ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ প্রায় ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা খাদ্য, পানি ও ওষুধ সংকটে দিন কাটাচ্ছেন।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ