ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাসুদ বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু, নিহত তালেবানের শত শত যোদ্ধা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ সকাল ৯:১৯

আফগানিস্তানের প্রায় ৯৮ শতাংশ দখল করে ফেললেও পাঞ্জশিরে আটকে গেছে তালেবান। তালেবান যোদ্ধা ও তালেবান প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) মধ্যকার দ্বন্দ্ব নিরসনের আলোচনা ব্যর্থ হলে পাঞ্জশির উপত্যকায় প্রবল যুদ্ধ শুরু হয়।

এনআরএফ বা সালেহ-মাসুদ বাহিনীর মুখপাত্র দাবি করেন, তালেবানের অভিযান প্রতিহত করা হয়েছে এবং সংঘঠনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা হামলায় শত শত তালিবান যোদ্ধা নিহত হয়েছেন।

তালেবান প্রতিরোধ বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ১৯৯০ সাল থেকে তালেবানবিরোধী অভিযানে নেতৃত্ব দেয়া আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ।

আহমেদ শাহ মাসুদ তালেবানের বিরুদ্ধে উত্তরাঞ্চলীয় জোটের নেতৃত্ব দেন। তাঁকে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার আগে আল কায়দা সন্ত্রাসীরা সাংবাদিকের বেশে গিয়ে হত্যা করে।

মাসুদ বাহিনীর মুখপাত্র আরও বলেন, তালেবান এখন উপত্যকার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত খাওয়াক এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পারওয়ান প্রদেশ থেকে অভিযান চালাচ্ছে।

পাঞ্জশিরভিত্তিক ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) নেতা আরও দাবি করছেন, তালেবানের অভিযান দমিয়ে দিয়েছে তারা। তাদের পাল্টা হামলায় শত শত তালিবান যোদ্ধা নিহত হয়। সূত্র- ভয়েস অফ আমেরিকা

প্রীতি / প্রীতি

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী