ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্রিকস নতুন মুদ্রা আনলে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২৪ বিকাল ৫:৯

চীন ও রাশিয়া সমর্থিত উদীয়মান অর্থনীতির দেশগুলোর কাছে নতুন মুদ্রা তৈরি না করার প্রতিশ্রুতি চাইলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না করলে শতভাগ শুল্কের মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

বিশ্ব অর্থনীতিতে নতুন তরঙ্গ তৈরি করা ব্রিকস সদস্যরা রাশিয়ার কাজানে গত অক্টোবরে 'ডলার বহির্ভূত লেনদেন' বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এমন প্রেক্ষাপটে ব্রিকসভুক্ত দেশগুলোকে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে না। শক্তিশালী মার্কিন ডলারের বিপরীতে অন্য কোনো মুদ্রা ছাড়বে না।

এসব মানলে ব্রিকসভুক্ত দেশগুলো ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হবে না বলে উল্লেখ করেন ট্রাম্প।

২০১১ সাল থেকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গঠিত হয়েছে। এ বছরের শুরুতে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও মিসর আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেয়। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোর ফেব্রুয়ারিতে বলেছিলেন, ৩৪টি দেশ প্রধান উদীয়মান অর্থনীতির ব্লকে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে।

সদস্য দেশ ব্রাজিলের নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০২৩ সালে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে দক্ষিণ আমেরিকায় একটি অভিন্ন মুদ্রা তৈরির প্রস্তাব করেন।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ