ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে আইজিপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২৪ বিকাল ৬:৪১

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম বিপিএম। রোববার বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও নিটোরে যান তিনি।

আইজিপি আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেন। তিনি আন্দোলনে অংশগ্রহণকারী সকলের বীরোচিত ভূমিকা শ্রদ্ধার সাথে উল্লেখ করেন এবং বলেন, তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছেন।

আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এ সকল দুঃখজনক ঘটনায় রুজুকৃত মামলাসমূহের দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন। এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জনাকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ।

পরিদর্শনকালে নিটোর'র পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ