লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪০ বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। লেবাননের রাজধানী বৈরুত থেকে দুবাই হয়ে বিমানযোগে ঢাকায় ফিরবেন তারা। লেবাননের স্থানীয় সময় রোববার রাতে এই তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওয়ানা করবে। ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তারা। তাদের বহনকারী বিমান বাংলাদেশ সময় রাত ১১টায় হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সবশেষ, গত ২১ নভেম্বর দেশটি থেকে ৮২ বাংলাদেশি দেশে ফেরে। এ নিয়ে কয়েক দফায় লেবানন থেকে দেশে ফিরেছেন ৬৯৭ জন বাংলাদেশি।
T.A.S / T.A.S
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’
ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা