দাম বাড়ানোয় বাদ পড়লেন শ্রদ্ধা
জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহারও দিয়েছেন।
এদিকে কিছুদিন আগে ‘সত্যনারায়ণ কি কথা’ কথা নামের একটি সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও সমীর বিদ্বানস। শোনা যাচ্ছিল, এই সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর।
তবে শেষ পর্যন্ত নাকি শ্রদ্ধাকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। তার পরিবর্তে কিয়ারা আদভানিকে নিচ্ছেন তারা। কারণ সিনেমাটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা। কিন্তু তার সর্বশেষ সিনেমা ‘বাঘি-থ্রি’র জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেত্রী।
অন্যদিকে, এই সিনেমার জন্য মাত্র ৩ কোটি রুপি নিচ্ছেন কিয়ারা। সবকিছু ঠিক থাকলে ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমার পর দ্বিতীয়বার জুটি বাঁধবেন কার্তিক-কিয়ারা।
লাভ রঞ্জনের একটি সিনেমায় দেখা যাবে শ্রদ্ধাকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি