ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে আরও ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ১১:৫৯

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর সৌদি আরব। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আরও ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ নভেম্বর থেকে এ অভিযান চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন সংস্থা এ অভিযান চালিয়েছে। এর মধ্যে আবাসন আইন ভঙ্গ করায় ১১ হাজার ২৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে চার হাজার ৭৭৩ জনকে এবং শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে দুহাজার ৯৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশটিতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে আরও এক হাজার ২১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এসব ব্যক্তিদের মধ্যে ৭৩ শতাংশ ইথিওপিয়ান, ২৫ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া বেআইনিভাবে দেশত্যাগের চেষ্টার সময় ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহণ, আশ্রয় বা নিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ২৪ হাজার ১০৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২১ হাজার ১৭৬ জন পুরুষ এবং দুই হাজার ৯৩১ জন মহিলা রয়েছেন।

প্রক্রিয়ার অংশ হিসেবে ১৫ হাজার ৯৭০ জনকে ভ্রমণ নথির জন্য কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে। তাদের মধ্যে দুহাজার ৬৩৩ জনকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ১০ হাজার ৫৩৭ জনকে ইতোমধ্যেই দেশে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের প্রবেশ, পরিবহন বা আশ্রয়ে সহায়তা করলে ১৫ বছরে কারাদণ্ড হতে পারে। এ ছাড়া এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং জড়িত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ