ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মাইকে আজান নিষিদ্ধ করল ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ১:১৭

মধ্যপ্রাচ্যে অভিযান চালিয়েই ক্ষান্ত হয়নি ইসরায়েল। গাজার বেশকিছু এলাকা মানচিত্র থেকে মুছে দিয়েছে। এবার তারা মাইকে আজান দেওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে। রোববার (১ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গভীর মসজিদে মাইকে আজান নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিষয়টি কার্যকর করতে তিনি পুলিশকে নির্দেশনাও দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নির্দেশনা অনুসারে পুলিশ মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের সরঞ্জাম ব্যবহার করা হলে তা বাজেয়াপ্ত করতে পারবে। এ ছাড়া যেসব মসজিদ মাইকে আজান দেবে তাদের জরিমানা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, নতুন এ নির্দেশনা জারি করে তিনি গর্বিত। এর ফলে মসজিদ থেকে আসা অহেতুক শব্দের অবসান ঘটবে, যা ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।

ইসরায়েলি মন্ত্রীর এ নির্দেশনার ঘোর বিরোধিতা করেছেন বিরোধী দলের সদস্যা। দেশটির লেবার পার্টির সদস্য এমকে গিলাদ কারিভ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্টে বলেন, ইসরায়েলকে বেন গভীর বিপদে ফেলছেন। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, আগুন না লাগানো পর্যন্ত তিনি থামবেন না।

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এ নীতির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বেন গভীর আরবদের প্রতি ঘৃণা ও নিপীড়নের ওপর ভিত্তি করে এ নীতি তৈরি করেছেন। নেতানিয়াহু এমন পাইরোম্যানিয়াক মন্ত্রীর তাণ্ডবের জন্য দায়ী।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ