‘গো-রক্ষা’ হিন্দুদের মৌলিক অধিকার হওয়া উচিৎ : এলাহাবাদ হাইকোর্ট
গরুকে ভারতের জাতীয় পশু এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ‘গো-রক্ষা’ মৌলিক অধিকারের অংশ হওয়া উচিৎ বলে মত দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। বুধবার (১ সেপ্টেম্বর) উত্তর প্রদেশে গরু জবাই করার অভিযোগে গ্রেফতার ৫৯ বছর বয়সী এক মুসলিমকে জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর আদেশ দিয়ে এমন মত দেন আদালত। বিচারক বলেন, এই প্রাণীটি ভারতীয় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং সারাদেশে এটিকে মা হিসেবে শ্রদ্ধা-ভক্তি করা হয়ে থাকে।
আদালতের বিচারপতি শেখর কুমার যাদব ১২ পৃষ্ঠার ওই আদেশে বলেন, ‘গরুকে ভারতের প্রাচীন গ্রন্থ যেমন বেদ ও মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখানো হয়েছে; যা ভারতীয় সংস্কৃতিকে সংজ্ঞায়িত করে এবং ভারতকেই তুলে ধরে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গরুকে জাতীয় পশু ঘোষণা করা উচিত এবং গো-রক্ষা হিন্দু সম্প্রদায়ের মৌলিক অধিকারের অংশ হওয়া উচিৎ। কারণ আমরা জানি যে, যখন একটি দেশের সংস্কৃতি এবং বিশ্বাসে আঘাত লাগে, তখন দেশ দুর্বল হয়ে পড়ে।
গ্রেফতারকৃত ওই ব্যক্তি আগেও একাধিক গরু জবাই করেছেন উল্লেখ করে বিচারপতি যাদব আরও বলেন, আগের ঘটনাগুলোও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আদালত মনে করে, তিনি মুক্তি পেলে আবারও একই অপরাধ করবেন। মৌলিক অধিকার কেবল গরুর মাংস খাওয়ার অধিকার নয়, যারা গরুর পূজা করে এবং তাদের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল তাদেরও অধিকার রয়েছে।
সারা ভারতে গরুর জন্য সরকারিভাবে আশ্রয়ণকেন্দ্র বানিয়েছে বিজেপি সরকার। তবে এগুলোতে গরুর যত্ন-আত্তি করা হয় না অভিযোগ তুলে তাদের (দায়িত্বপ্রাপ্ত) প্রতি ক্ষোভও প্রকাশ করেন এই বিচারক। তিনি বলেন, ‘সরকার গোয়ালঘর তৈরি করে। কিন্তু যারা এই গোয়ালঘরে কাজ করে তারা গরুর যত্ন নেয় না।’
খবর: এনডিটিভি
প্রীতি / প্রীতি
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো