ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ওয়াং ই-র সাথে ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ১:৫

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গত রোববার ছেংতুতে, কাজাখস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুরাত নুরতলিউ, তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহরিদ্দীন, ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদভের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, জুলাই মাসে প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের দিকনির্দেশনা দেন। দু’পক্ষের উচিত সার্বিকভাবে নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করে, চীন-কাজাখ অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার কাজ অব্যাহত রাখা এবং নিজ নিজ আধুনিকায়নের কাজ জোরদার করা।

জবাবে কাজাখ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ চীনের সাথে নিজের উন্নয়ন-কৌশল সংযুক্ত করে, দু’দেশের রাষ্ট্র-প্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ‘সোনালী ৩০ বছর’ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাবে।

তাজিক পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে ওয়াং ই বলেন, জুলাই মাসে প্রেসিডেন্ট সি তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাহমনের সঙ্গে বৈঠকে, চীন-তাজিখ সম্পর্ককে নতুন যুগে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নীত করার ঘোষণা দেন।

জবাবে মুহরিদ্দীন বলেন, চলতি বছর তাজিখ-চীন সম্পর্কের জন্য একটি সমৃদ্ধ বছর। তার দেশ চীনের সাথে সার্বিক সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক এবং আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে সেদেশে বিনিয়োগে উৎসাহিত করে।

উজবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, উজবেকিস্তান চীনের প্রথম নতুন যুগে সার্বক্ষণিক কৌশলগত অংশীদার। দু’দেশের রাষ্ট্র-প্রধানদের মতৈক্য অনুসারে, চীন-উজবেক সার্বিক সহযোগিতা আরও ফলপ্রসূ করতে হবে।জবাবে উজবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে।

সূত্র: প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ

T.A.S / T.A.S

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান

মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে