ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাবুলে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনে ঐকমত্য


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১১:২৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনে ‘ঐকমত্যে’ পৌঁছেছেন তালেবান ও অন্য আফগান নেতারা। তালেবানের শীর্ষ নেতাকে সর্বোচ্চ আসনে রেখে তার অধীনে এই সরকার ও মন্ত্রিসভা গঠন করা হবে বলে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মার্কিনিসহ, বিদেশি নাগরিক ও সহযোগী আফগানদের কাবুল বিমানবন্দর থেকে সরিয়ে নেয়ার সময় সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে গোপনে অন্য আফগান নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে নেয় তালেবান। এরপর সরকার ও মন্ত্রিসভা গঠনের ব্যাপারে সবাই একমত হলেও এ ঘোষণা দিতে কাবুল থেকে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত বিদায়ের অপেক্ষায় ছিল গোষ্ঠীটি। জ্যেষ্ঠ ওই আফগান কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্লুমবার্গকে এই তথ্য দেন। কারণ, কঠোর গোপনীয়তা রক্ষা করে সরকার গঠনের ব্যাপারে আলোচনা চালিয়েছিল তালেবান।

এদিকে আগামী দুদিনের মধ্যে আফগানিস্তানে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ইসলামী সশস্ত্র এই গোষ্ঠীর নেতা শের আব্বাস স্তানিকজাই। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পশতুকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। স্তানিকজাই কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপ-প্রধান। 

বিবিসিকে তিনি বলেন, আগামী দুদিনের মধ্যে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে, এটি হবে সবার অংশগ্রহণে ঐকমত্যের সরকার। এই সরকারের নিচু স্তরে নারীদের ভূমিকা থাকবে, তবে উচ্চপর্যায়ে তাদের দেখা যাবে না।

শের আব্বাস স্তানিকজাই বলেন, গত দুই দশকে যারা সরকারে কাজ করেছেন, নতুন সরকারে তাদের অন্তর্ভুক্ত করা হবে না। তিনি বলেন, সম্প্রতি কাবুল বিমানবন্দরে যে বিশৃঙ্খলা হয়েছে সেজন্য যুক্তরাষ্ট্রের অব্যবস্থাপনা দায়ী এবং বিমানবন্দর মেরামতের জন্য বর্তমানে ৩ কোটি মার্কিন ডলার প্রয়োজন।

উল্লেখ্য, গত সোমবার আফগানিস্তানের স্থানীয় সময় মধ্যরাতে চূড়ান্তভাবে কাবুল ত্যাগ করে মার্কিন সামরিক বাহিনী। আর এর মাধ্যমেই সমাপ্তি হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের দীর্ঘ প্রায় দুই দশকের একটি যুদ্ধের।

জামান / জামান

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের