জাতির রিয়েল হিরো বঙ্গবন্ধু : ডা. মুরাদ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে দিয়েছেন আত্মমর্যাদা, নিজস্ব পরিচয়। জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির রিয়েল হিরোই তিনি। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে মিরর ম্যাগাজিন আয়োজিত Online Real Hero's Award-2021 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী পঁচাত্তরের ১৫ আগস্টের মর্মস্পর্শী ঘটনা উল্লেখ করে বলেন, বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম একটি নাম খন্দকার মোশতাক আহমেদ। তার বিশ্বাসঘাতকতার পেছনে বড় খায়েশ ছিল দেশের রাষ্ট্রপতি হওয়ার। বাংলার মাটিতে রচিত হলো বেইমানের ইতিহাস। আর বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নকারী হচ্ছেন জিয়া। বঙ্গবন্ধুর বাংলাদেশে খুনি জিয়ার মরণোত্তর বিচার অবশ্যই হবে।
মিরর ম্যাগাজিন আয়োজিত অনলাইন রিয়েল হিরো অ্যাওয়ার্ড লাভ করেছেন যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও উপস্থাপক রোকসানা আনজুমান নিকোল। সেরা নারী সংবাদ উপস্থাপক হিসেবে এ অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান রোকসানা আনজুমান নিকোলের হাতে অনলাইন রিয়েল হিরো অ্যাওয়ার্ড তুলে দেন। প্রতিমন্ত্রী এ সময় রোকসানা আনজুমান নিকোল সঞ্চালিত যমুনা টেলিভিশনের ‘আমজনতা’ অনুষ্ঠানের প্রশংসা করেন।
নানান মাধ্যমে অবদান রাখায় ৫০ জন পান এ অ্যাওয়ার্ড। অনুষ্ঠানের মূল কো-অর্ডিনেটর ছিলেন মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট মালা খন্দকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য বীরেণ শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনেতা আরেফিন শুভসহ মিডিয়ার গুণীজন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক আয়োজনে ঐতিহ্যবাহী নাচ, র্যাম্প শো ও গান পরিবেশিত হয়।
জামান / জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’