ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভারত ভালো থাকতে পারবে না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৪:৫০

ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘ভারত যদি বাংলাদেশে অস্থিতিশীলতা করার চেষ্টা করে, এটা ভালো লক্ষণ নয়। ভারত সরকার যদি গায়ে পড়ে ১৮ কোটি মানুষের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে তারা ভালো থাকতে পারবে না।’

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারতীয় নেতাদের বিষয়ে উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘মূলত ভারতের কিছু রাজনীতিবিদ নির্বাচনে ভোট পাওয়ার উদ্দেশ্যে এবং সেখানকার কিছু গণমাধ্যম বাংলাদেশে এই অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। ভারত একটি বড় দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্কই রাখা উচিত। তবে ভারত সরকার বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে না বলে আমরা প্রত্যাশা করি।’

এ সময় বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ভারত নষ্ট করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বরং ভারতেরই ক্ষতি হবে বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি দেশের পোশাক খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পেছনে শ্রমিকদের কোনো দোষ নেই। এর পেছনে যারা ষড়যন্ত্র করছে, সরকার তাদের চিহ্নিত করেছে।

অধিকাংশ গার্মেন্টস বিপুল পরিমাণ ব্যাংক ঋণখেলাপির কারণে বন্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে সরকার আগামী সপ্তাহের মধ্যেই যথাযথ সিদ্ধান্ত নেবে।

T.A.S / T.A.S

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ