ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দিলীপ কুমারের স্ত্রী আইসিইউতে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১২:৪৯

হাসপাতালে ভর্তি প্রয়াত কিংবদন্তি বলিউড অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। কয়েকদিন ধরে তিনি উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবারে হন হৃদরোগে আক্রান্ত। তৎক্ষণাৎ তাকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেত্রীর এক আত্মীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সায়রা বানুকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)স্থানান্তরিত করা হয়েছে।

গত ৭ জুলাই মারা যান সায়রা বানুর দীর্ঘদিনের সঙ্গী কিংবদন্তি দিলীপ কুমার। অনেকদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর এই দীর্ঘ অসুস্থতায় ছায়ার মতো ছিলেন সায়রা বানু। ৫৪ বছরের দাম্পত্য জীবনে ছন্দপতন হওয়ার পরই ভেঙে পড়েন অভিনেত্রী। সেখান থেকেই শুরু তার শারীরিক অসুস্থতা।

সায়রা বানু এক সাক্ষাৎকারে বলেছিলেন, শুধু জীবনসঙ্গী নয়, তিনি ছিলেন দিলীপ কুমারের সবচেয়ে বড় ভক্ত। অনেক মেয়েই দিলীপ কুমারকে বিয়ে করতে চাইতেন, কিন্তু বলিউডের ট্রাজেডি কিংয়ের পছন্দ ছিলেন সায়রা বানু।

বিয়ের পর ১৯৭৬ সালে অভিনয় ছেড়ে ঘরকন্যাতেই মনোনিবেশ করেছিলেন এই সায়রা বানু। সেই থেকে শুরু, তারপর তার পৃথিবী হয়ে উঠেছিলেন স্বামী দিলীপ কুমার। তাই তার চলে যাওয়া কার্যত শারীরিক প্রভাব ফেলেছে সায়রা বানুর জীবনে।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ