ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

করোনা পজিটিভ, হতভম্ব ফারহা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১২:৫১

কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা ফারহা খান। এই ঘটনায় তিনি নিজেই হতভম্ব। তার ইনস্টাগ্রাম স্টোরি পড়ে অন্তত তাই মনে হচ্ছে। মাস খানেক আগেই করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে কাজে ফিরেছিলেন তিনি। তার পরও করোনায় আক্রান্ত হলেন।

ফারহার কথায়, ‘নিজে দুটি টিকা নিয়েছি। যাদের সঙ্গে কাজ করি, তাদের অধিকাংশই দুটি টিকা নিয়ে নিয়েছেন। তার পরও করোনা পজিটিভ হলাম কী করে বুঝতে পারছি না!’

ফারহা অসুস্থ হওয়ার পর তিনি যে ‘কমেডি শো’তে কাজ করছিলেন তার বিচারকের আসন ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। সেখানে ফারহার পরিবর্তে নেওয়া হয়েছে বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংকে।

শো-এর এক কর্মী জানান, সোমবারও ফারহা ‘সুপার ডান্সার ৪’-এর শুটিং করেছেন। তাছাড়া ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বের শুটিংও ছিল তার। সেখানেও তিনি উপস্থিত ছিলেন। ফারহা ইনস্টাগ্রামে জানিয়েছেন, গত কয়েক দিন যাদের সংস্পর্শে এসেছেন, তাদের সকলকে খবর দিয়ে দিয়েছেন যে তিনি কোভিডে আক্রান্ত। তাদেরও কোভিড পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেছেন ফারহা।

যদিও একইসঙ্গে তিনি লিখেছেন, ‘বয়স বাড়ার কারণে কারও কারও নাম ভুলে যেতে পারি। তারা অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন।’ আগামী কয়েক দিন ফারহা কাজে যাবেন না। তত দিন মিকাই তার ভূমিকা পালন করবেন।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ