বনানীর বাসা ছাড়তে হতে পারে পরীমনিকে
১৯ দিন কারাবন্দি থেকে ছাড়া পেয়ে নতুন ক্যাচালে পড়তে চলেছেন চিত্রনায়িকা পরীমনি। নায়িকা ছাড়া পাচ্ছেন শুনে বুধবার সকাল থেকেই তার বনানী লেকভিউয়ের বাড়ির সামনে ভিড় জমান অসংখ্য ভক্ত ও সাংবাদিকরা। ঘটনাস্থলে পুলিশও ছিল। এই ঘটনায় বিরক্ত ফ্ল্যাটের অন্য বাসিন্দারা।
বুধবার সকাল থেকেই বাড়ির প্রধান ফটক তালাবন্ধ করে ভেতর থেকে পলিথিন টাঙিয়ে দেওয়া হয়। পরীমনির পাশের ফ্ল্যাটের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, ‘একটি পরিবারের জন্য এ বাড়ির সুনাম নষ্ট হতে বসেছে। এটি আসলে মেনে নেওয়া যায় না। এই এলাকাটি ভদ্রলোকদের জন্য।’
বনানীর ওই বাড়ির ছয় তলায় পরীমনি একাই ভাড়া থাকেন। তিনিই ওই অ্যাপার্টমেন্টের একমাত্র ভাড়াটে। বাকি সবারই নিজের ফ্ল্যাট। বাসিন্দাদের দাবি, বর্তমানে পরীমনির কারণে অন্যদের নানা রকম প্রশ্ন ও স্বজনদের কাছে জবাবদিহি করতে হচ্ছে। এমনকি বাচ্চাদের নিয়েও চিন্তিত তারা। প্রতিদিন এভাবে পুলিশ, সাংবাদিকের আসা-যাওয়াতে বিরক্ত বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা আরও বলেন, পরীমনির ফ্ল্যাটের মালিকের কাছে ইতোমধ্যে অভিযোগ জানানো হয়েছে। তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেছেন অ্যাপার্টমেন্টের সকল বাসিন্দা।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক বাসিন্দা জানান, আগামী তিন মাসের মধ্যে পরীমনিকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হবে। তার ফ্ল্যাট মালিকের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অন্য ফ্ল্যাটের মালিকরা।
গত ৪ আগস্ট বনানীর এই বাসা থেকেই বিপুল মদ ও মাদকসহ র্যাবের হাতে আটক হয়েছিলেন পরীমনি। পরে তার বিরুদ্ধে মামলাও হয়। সেই মামলায় কয়েক দফা শুনানি শেষে গত ১৩ আগস্ট নায়িকাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ছিলেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। ছাড়া পেয়েছেন বুধবার সকালে।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে