এবি পার্টির নির্বাচন ও সংবিধান সংস্কার প্রস্তাবনা হস্তান্তর
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) একটি প্রতিনিধি দল নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনে পার্টির মতামত ও প্রস্তাবনা হস্তান্তর করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) এবি পার্টির আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনা এবং সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রস্তাবনাগুলো নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. আলী রিয়াজের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় নির্বাচন সংস্কার কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ড. তোফায়েল আহমেদ, ড. মো. আব্দুল আলীম, নেসার আমীন।
এবি পার্টির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, বিএম নাজমুল হক, ব্যারিস্টার জুবায়ের আহমদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মো. আলতাফ হোসাইন, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।
এবি পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন ও সংবিধান সংস্কারের গুরুত্বের ওপর জোর দিয়েছে। পার্টি আশা করে, এই প্রস্তাবনাগুলো দেশের রাজনৈতিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
T.A.S / T.A.S
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’