ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভিয়েতনামে বিস্ফোরণ, ১২ সেনা নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ১১:৫৪

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দৃশ্যত দুর্ঘটনাজনিত বিস্ফোরণে অন্তত ১২ সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স ও এএফপি।

ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বলেছে, গত সোমবার রাতে ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে বিস্ফোরণ ঘটে। ইতোমধ্যে নিহতদের বেশিরভাগের মৃতদেহ পাওয়া গেছে। এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চলছে। 

প্রাথমিক তদন্তে বরাত দিয়ে বলা হয়েছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। আর এর ফলেই বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ