ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ, নারীসহ গ্রেপ্তার ৫০০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ৪:৫৭

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে ১০০ নারীসহ ৫০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিক্ষোভ চেন্নাইয়ের উপকূলবর্তী রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত হয়। বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এতে অংশ নেন।  

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি সংগঠনের প্রধান রাজু। সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, আরএসএস কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইসামি এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।  

বিক্ষোভস্থল রাজা রথিনাম স্টেডিয়ামের কাছাকাছি হলেও বাংলাদেশ উপহাইকমিশনের অবস্থান অলওয়ারপেটে, যা স্টেডিয়াম থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। স্থানীয় সাংবাদিকদের দাবি, বিক্ষোভকারীরা উপহাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি। চেন্নাই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটককৃতদের মধ্যে নারী এবং বিভিন্ন সংগঠনের সমর্থকরা রয়েছেন।  

কয়েক বছর আগে চেন্নাইয়ে বাংলাদেশ উপহাইকমিশন চালু করা হয়। সাম্প্রতিককালে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েনের মধ্যে এ ধরনের বিক্ষোভ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

T.A.S / T.A.S

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন