সিরিয়ার হামায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই
সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার চারপাশে সরকারি বাহিনী ও ইসলামপন্থি নেতৃত্বাধীন বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। সরকারি সৈন্যরা অগ্রসরমান বিদ্রোহীদের ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। সংস্থাটি জানায়, বিদ্রোহী যোদ্ধারা ‘হামা শহরকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।’
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণকরী সংস্থাটি আরও জানায়, ‘রাতে বিদ্রোহী ও শাসক বাহিনীর মধ্যে, বিশেষ করে হামার ঠিক উত্তরে জাবাল জায়ন আল-আবিদিন এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।’
বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, সরকারি সৈন্যরা ‘বিদ্রোহীদের অগ্রগতি ঠেকানোর চেষ্টায় তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে।’ হামা সেনাবাহিনীর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজধানী দামেস্ককে রক্ষা করার জন্য এটি বাফার জোন হিসেবে কাজ করছে।
ইসলামপন্থি বিদ্রোহীদের দ্রুত আক্রমণের পর এই সংঘর্ষ শুরু হয়। বিদ্রোহীরা মাত্র কয়েকদিনের মধ্যে সিরিয়ার দ্বিতীয় শহর আলেপ্পোসহ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিয়ন্ত্রণ থেকে গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন