ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ১২:৩১

বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন।

প্রতিবেদনে বলা হয়েছে, টনি রাডাকিন গত বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, বিশ্ব বদলে গেছে। বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান বদলাচ্ছে। তৃতীয় পারমাণবিক যুগ এখন আমাদের ওপরে এসে পড়েছে।

রাডাকিন তার ভাষণে বলেন, শীতল যুদ্ধের সময়ে দেখা গেছে দু'টি পরাশক্তি পারমাণবিক নিরোধকের কারণে নিরাপদ দূরত্বে থেকেছে এবং অতীতের তিন দশক পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের উপর বিধিনিষেধ জারির আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই বিষয়টি আবদ্ধ ছিল, তবে বর্তমান যুগটি, সম্পুর্ণভাবে অনেক জটিল। 

তিনি আরও বলেন, যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্ররা চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে। পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়া এখন আবারও বেশি বেড়ে গেছে।

আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনায় আছি। এটি একইসঙ্গে একাধিক উভয় সংকট দ্বারা সংজ্ঞায়িত যেখানে রয়েছে পরমাণুর সম্প্রসারণ এবং ব্যাহতকারী প্রযুক্তি এবং আগে যে নিরাপত্তা কাঠামো ছিল তার প্রায় সম্পুর্ণ অনুপস্থিতি, উল্লেখ করেছেন রাডাকিন। 

তিনি ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনকে এই বছরের সবচেয়ে অস্বাভাবিক ঘটনা বলে বর্ণনা করেছেন। সেইসঙ্গে সতর্ক করেছেন যে আরও সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ