ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে চলা আ.লীগকে চরমোনাই পীরের হুঁশিয়ারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১২-২০২৪ বিকাল ৬:২২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

‘ইনসাফপূর্ণ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা’ এ প্রতিপাদ্য সামনে রেখে এই কেন্দ্রীয় সম্মেলন হয়েছে।

চরমোনাই পীর বলেন, যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনো আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন, তারা দেশ ও মানবতার শত্রু। দল করতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে নয়।

এ সময় মোস্তফা সরয়ার ফারুকীকে এখনো উপদেষ্টা পরিষদে রাখার সমালোচনা করেন এই ইসলামিক নেতা।

তিনি বলেন, ফারুকীসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীতে থাকা বিতর্কিত সদস্যদের অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।

এ ছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভারতের আগরতলায় হাইকমিশনারে হামলার প্রতিবাদ ও সমসাময়িক ইস্যু নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস