দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার খুলে দিলেন বিদ্রোহীরা
সিরিয়ার রাজধানী দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা। তাঁরা কারাগারের গেট খুলে দিয়ে বন্দিদের মুক্ত করে দিয়েছেন। রোববার বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে এই দাবি করা হয়।
এটি এমন একটি কারাগার যাকে জাতিসংঘ একবার ‘মানব বধ্যভূমি’ হিসেবে বর্ণনা করেছিল। ওই কারাগারে হাজার হাজার বিরোধী সমর্থককে নির্যাতন ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে। বর্তমানে সেখানে কয়েক হাজার লোককে আটক করা হতে পারে।
এইচটিএস টেলিগ্রামে বিদ্রোহীরা ঘোষণা করেছে যে, বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। এটিকে সেদনায়ায় ‘অবিচারের সমাপ্তি’ বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহী যোদ্ধারা। শহরের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে, সেখানকার বন্দীরা কারাগারের মাঠ থেকে বেরিয়ে আসছেন।
আল-জাজিরা জানিয়েছে, দামেস্কের পশ্চিম উপকণ্ঠ এরই মধ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে।
দামেস্কের একজন বাসিন্দা জানিয়েছেন, বিদ্রোহী যোদ্ধারা ঢুকে পড়েছেন শহরে। গোলাগুলির শব্দ শুনেছেন তিনি। দামেস্ক শহরের মানুষ ঘরের বাইরে যাচ্ছে না।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কয়েক শ সদস্যকে তাদের সামরিক ইউনিফর্ম খুলে ফেলতে দেখা গেছে।
সিরিয়ার বিদ্রোহীরা বলছে, সেনাবাহিনীর কোনো বাধা ছাড়াই তারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছেন।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন