ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতি একটি সরকারের স্থিতিশীলতার পরিপন্থী: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ১:৫৪

বাংলাদেশের রাজনৈতিক অবস্থার সঙ্গে সংখ্যানুপাতিক হারে নির্বাচনপদ্ধতি মানানসই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের নির্বাচনপদ্ধতি একটি সরকারের স্থিতিশীলতার পরিপন্থী। শনিবার সন্ধ্যায় লন্ডনে বাংলা গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ রাজনৈতিক দলও এই পদ্ধতিতে নির্বাচন চায় না। আমরা যে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি অনুসরণ করি, সেখানেও সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন নেই। এটা শুধু ইউরোপের কিছু দেশে আছে। আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র নেপালে সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতি আছে। তারা এটা নিয়ে বেশ সমস্যায় আছে। প্রতিবছর এই একটা কারণে নেপালের সরকার পরিবর্তিত হয়।’

বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে, এক সাংবাদিকের এ প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমি পরিষ্কার করে বলছি, আমার দেশের ভেতরের বিষয়ে আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে কেউ দাদাগিরি করতে এলে তা আমরা কখনও মেনে নেব না। আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি পাকিস্তান থেকে বেরিয়ে এসে ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়।’

মতবিনিময় অনুষ্ঠানে যুক্তরাজ্যে বিভিন্ন বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’