ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে তেল আবিব সরাসরি জড়িত: ইসরায়েলি মিডিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-১২-২০২৪ বিকাল ৬:২৬

সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটানো হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর একাধিক গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সরাসরি যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে তেল আবিব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা রোববার (৮ ডিসেম্বর) এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এখন ইসরায়েলের লক্ষ্য হচ্ছে সশস্ত্র দলগুলো যাতে সিরিয়া ও অধিকৃত অঞ্চলের সীমান্তের দিকে অগ্রসর হতে না পারে, তা নিশ্চিত করা।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাদের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে প্যারাট্রুপার ও কমান্ডোদের সঙ্গে ব্রিগেড-৯৮ মোতায়েন করেছে।

এর আগের খবরে বলা হয়েছিল, ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংকগুলো অধিকৃত গোলান মালভূমি সীমান্তের বেড়া অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে।

তারা আরও জানায়, ট্যাংক নিয়ে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলের কুনেইত্রা অঞ্চলে ব্যাপকভাবে প্রবেশ করেছে।

সিরিয়ায় এইচটিএস নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো আরব দেশটির রাজধানী দামেস্ক দখল করার পর বাশার আল-আসাদ সরকারের পতন ঘটেছে। এর মধ্য দিয়ে বিদ্রোহীরা মধ্যপ্রাচ্য অঞ্চলের কেন্দ্রস্থলে রাশিয়া ও ইরানের প্রভাবকেও বড় ধাক্কা দিল। এই দুই দেশ আসাদের প্রধান মিত্র, যারা সংঘাতের গুরুত্বপূর্ণ সময়ে সমর্থন করে আসছিল।

বিদ্রোহীরা বলছেন, 'আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্তি এবং তাদের শিকল মুক্ত করার এবং কারাগারে অবিচারের যুগের সমাপ্তি ঘোষণার সংবাদ উদযাপন করছি।' তারা সিরিয়ায় পূর্ণ নির্বাহী ক্ষমতাসম্পন্ন একটি অন্তর্বর্তীকালীন গভর্নিং বডির কাছে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ