ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরিয়ার গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিলো ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ১২:৪৬

সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েল তা দখলে নিলো বলে বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। 

খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমির একটি বাফারজোন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দেন।

তিনি বলেছেন, ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে এবং তা ছেড়ে গেছেন সিরিয়ান সেনারা। তাই ইসরায়েলের জন্য এটি দখল করা প্রয়োজন ছিল। 

নেতানিয়াহু বলেন, আমাদের সীমান্তের এমন কোনো শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠা হতে দিবো না। 

নেতানিয়াহুর এমন মন্তব্যের পর ইসরায়েলি বাহিনী ওফানিয়া, কুনেইত্রা, আল-হামিদিয়াহ, সামদানিয়া, আল-ঘরবাইয়া এবং আল-কাহতানিয়াতে জরুরি সতর্কতা জারি করেছে। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির কাছাকাছি এসব গ্রাম। এগুলোতে সিরিয়ানরা বসবাস করে। 

ইসরায়েলি বাহিনী এসব গ্রামের বসবাসরত সিরিয়ানদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করার নির্দেশনা দেয়।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ