নিজের ঢোল নিজেই পেটালেন এরদোয়ান
নিজের ঢোল যেন নিজেই পেটালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, বিশ্বে এই সময়ে মাত্র দুইজন প্রকৃত নেতা আছেন, তার মধ্যে তিনি একজন। রোববার (৮ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বিশ্বে এখন মাত্র দুইজন অভিজ্ঞ নেতা আছেন। এরমধ্যে আমি একজন, আরেকজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ আমি ২২ বছর ধরে ক্ষমতায় আছি যা পুতিনের কাছাকাছি। এবং অন্যরা সব চলে গেছেন।
এরদোয়ান আরও বলেছেন, আমরা আমাদের আলোচনা চালিয়ে যেতে চাই। কারণ রাজনীতি চালিয়ে যাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলা যায়, জার্মানিতে রাজনীতির সমাপ্তি ঘটেছে যখন অ্যাঙ্গেলা মার্কেল পদত্যাগ করেন।
তুরস্কের এই নেতা এদিন জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমাদের প্রতি তার সম্মানের জায়গা ছিল পুরোপুরি ভিন্ন। তিনি প্রকৃতপক্ষে ভাল একজন নেতা ছিলেন।
এর উদাহরণ হিসেবে এরদোয়ান বলেছেন, রমজানের সময় গেরহার্ড আমাদের টেবিলে বিয়ার পান করতেন না। তিনি সম্মান প্রদর্শন করতেন।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন