ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খবর না দিয়েই এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৩:১১

হঠাৎ করেই এফডিসিতে হাজির হলেন অন্তর্বতীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এটাই প্রথম তার এফডিসিতে আসা। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুম প্রাঙ্গণে হাজির হন তিনি।

বিষয়টি নিয়ে পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, তিনি এফডিসিতে আসবেন এমন কোনো খবর আমাদের কাছে ছিল না। হঠাৎ করেই এফডিসি ভিজিট করতে আসেন। এখানে প্রায় ২০ মিনিট ছিলেন। অল্প সময়ের জন্য এলেও হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। উপদেষ্টা মহোদয় চলচ্চিত্র উন্নয়নে তার সরকারের নেওয়া কিছু পদক্ষেপের সার-সংক্ষেপ আমাদের সামনে তুলে ধরেন।

তিনি আরও বলেন, চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে শিগগিরই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন বলে জানিয়েছেন।

এদিকে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, তার সঙ্গে অল্প সময়ের বৈঠক হলেও আমাদের মাঝে ইতিবাচক আলোচনা হয়েছে। খুব আন্তরিক ছিলেন তিনি। চলচ্চিত্রের উন্নয়নে করণীয় দিকগুলো আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের মতামতগুলো দ্রুততম সময়ের মধ্যে উপদেষ্টার সামনে তুলে ধরতে।

T.A.S / T.A.S

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ