সাদা পোশাকে কাউকেই গ্রেপ্তার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সাদা পোশাকে কাউকেই গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৯ ডিসেম্বর) খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, ফায়ার সার্ভিসসহ সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক জায়গায় মব অ্যাক্ট হচ্ছে। ঘটছে হত্যাকাণ্ডের ঘটনাও। তাই নিজের হাতে আইন তুলে না নিয়ে, অপরাধীদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্রই এখনও উদ্ধার হয়নি। খোয়া যাওয়া সেসব অস্ত্র উদ্ধার হলে, পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
T.A.S / T.A.S
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে