কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকেছে
চলতি বছরের আগস্ট মাস থেকে ধীরে ধীরে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমতে শুরু করলেও এখন তা একেবারেই তলানিতে ঠেকেছে। ফলে কলকাতার এক টুকরো মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় ৭০ শতাংশ কমে গেছে।
বাংলাদেশি পর্যটকের অভাবে ধুঁকছে পুরো নিউমার্কেট চত্বর। বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে। ফলে নিউমার্কেট চত্বরের ব্যবসায় ধস নেমেছে।কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ স্ট্রিট, রয়ড স্ট্রিটসহ প্রায় সব এলাকায় হোটেল, মুদ্রা বিনিময়, খুচরা দোকানের ব্যবসা, ট্রাভেল এজেন্সি, রেলের টিকিট, বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে।
অন্য দেশ থেকেও পর্যটকদের আনাগোনা লেগে থাকলেও প্রধানত বাংলাদেশি পর্যটকদের ওপরেই নির্ভর করেন এখানকার ব্যবসায়ীরা।এসব বিষয়ে নিউমার্কেট চত্বরের ব্যবসায়ী মনোতোষ সরকার বলেন, এখন যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশি পর্যটকদের অভাবে আমাদের এখানে ব্যবসায় প্রভাব পড়েছে। তিনি আরও বলেন, ভারতে বাংলাদেশি পর্যটক দ্বিতীয় পজিশনে রয়েছে। ওরা এলে আমাদের আরও ভালো।
নিউ মার্কেট চত্বরের হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, মেডিকেল ভিসা যাদের আছে তারাই শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসতে বাধ্য হচ্ছেন। আমরা অপেক্ষায় আছি কখন আবার এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমাদের ব্যবসা উন্নতি হবে।
এমএসএম / এমএসএম
ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন
২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি
হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের
২২ হাজার কোটি রুপি লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া
বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ‘স্বস্তির অবকাশ’ বললেন ট্রাম্প
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প
যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ অবরোধে ট্রাম্পকে ‘না’ বলল ন্যাটো মিত্ররা
ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর
তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল
যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান