ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাশার আসাদের পতন নিয়ে নেতানিয়াহুর চাঞ্চল্যকর দাবি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৪:৫০

কারও পৌষ মাস, কারও সর্বনাশ। সিরিয়ায় বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ইসরায়েলের জন্য, তেমনই পৌষ মাস বয়ে এনেছে। ঘরের কোণে তেল আবিবের দুই শত্রুর নিপাত হয়েছে। বাশার আসাদের পতনের সঙ্গে আপাতত কোনো সম্পৃক্ততা দেখা যাচ্ছে না ইসরায়েলের। তবে বাশার আসাদ না থাকায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে দেশটি।

এরই মধ্যে গোলান মালভূমি থেকে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি দুই দেশের সীমান্তে থাকা বাফার জোনও দখল করে নিয়েছে তারা। এরই মধ্যে বাশার আসাদের পতন নিয়ে এবার চাঞ্চল্যকর এক দাবি করে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। রোববার সিরিয়ার সীমান্তবর্তী ইসরায়েলের মাউন্ট বেন্তাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইরানের শয়তানের অক্ষের একটি কেন্দ্রীয় লিংক ছিল এই আসাদ রেজিম। এখন সেই রেজিমের পতন ঘটেছে।

নেতানিয়াহু দাবি করেন, ইরান ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ওপর ইসরায়েল যে সরাসরি আঘাত হেনেছে, তার ফলেই পতন ঘটেছে বাশার আসাদের।

গেল বছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে ইরান, ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং সিরিয়ায় থাকা তেহরানের প্রক্সিরা ইসরায়েলকে চাপে রেখেছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিরোধ যোদ্ধা ও ফিলিস্তিনি সংগঠনের শীর্ষ নেতাদের হত্যা করেছে ইসরায়েল। ইরানেও হামলা চালায় তেলআবিব। এসব ঘটনার ধারাবাহিকতায় বাশার আসাদের পতন ঘটেছে বলেই দাবি নেতানিয়াহুর।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ