আ.লীগ সরকারের সময়ে বঞ্চিত ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ
আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা ও বৈষম্যের শিকার ৭৫৪ কর্মকর্তাকে পদায়নের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি।
অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যায়, তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যাদের তিন মাস সময় দেওয়া হয়।
প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতিসহ নানাভাবে হেনস্তায় শিকার কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ায় সুপারিশ করেছেন পাঁচ সদস্যের এ কমিটি।
কমিটিতে অর্থ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে কাজ করেছেন। এছাড়া কমিটিতে আইন মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে সদস্য ছিলেন। কমিটিকে সাচিবিক সহায়তা ও প্রয়োজনীয় সহায়তা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
T.A.S / T.A.S
ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের
রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উপহার না দেওয়ার আহ্বান
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪, ভর্তি ৩৮
আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ
দুপুরের আগেই বৃষ্টির সম্ভাবনা
প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিখন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: ববি হাজ্জাজ
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৬
আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার
আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা
এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ