পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল
এমআরটি পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ, দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারাসহ নানা জটিলতায় পড়েছেন প্রবাসীরা। তবে এবার তাদের জন্য সুখবর দিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, ‘আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।’
তিনি আরও বলেন, ‘প্রথমত প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের। এরপর ডিমান্ডের ভিত্তিতে বাকি দেশগুলোতে তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করা হবে।
আইন উপদেষ্টা বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, ইনশাল্লাহ আগামী দুই-তিন বছরে এ সমস্যা আর হবে না।’
পাসপোর্ট সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘এ সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টর ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সে প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে টেন্ডারিং করতে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটি বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত।’
T.A.S / T.A.S
পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী
৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের
আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০
ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন
দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান
আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু