ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করব: এফবিআই পরিচালক
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। অবশ্য ট্রাম্প তাকে ইতোমধ্যেই বরখাস্তের ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুত্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করবেন। ট্রাম্প আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন এবং ক্রিস্টোফার রে-কে বরখাস্ত করবেন বলে ইতোমধ্যেই তিনি ইঙ্গিতও দিয়েছেন।
বিবিসি বলছে, স্থানীয় সময় বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ এক সভায় পরিচালক ক্রিস্টোফার রে এই ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনার পরে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্প অবশ্য ইতোমধ্যেই কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে মনোনীত করেছেন। কাশ প্যাটেল হচ্ছেন ট্রাম্পের বিশ্বস্ত ও অনুগত ব্যক্তিদের একজন এবং সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন