ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ১:৬

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা পদত্যাগ করতে যাচ্ছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

দলের সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনেও প্রার্থী হবেন না তিনি। ফলে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক বছরের মাথায় তিনি দায়িত্ব ছাড়তে যাচ্ছেন।

গত বছর সেপ্টেম্বরে শিনজো অ্যাবে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হন সুগা। কিন্তু এই বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে।

২৯ সেপ্টেম্বর ক্ষমতাসীন এলডিপির নেতা নির্বাচন করা হবে। যিনিই জিতবেন তিনি জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছ। আগামী ১৭ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এলডিপির দুটি সূত্র জানায়, সুগা মন্ত্রিসভা ও দলে রদবদলের পরিকল্পনা করছিলেন। কিন্তু এখন আর তা প্রাসঙ্গিকতা হারিয়েছে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা দলের নেতা হওয়ার দৌড়ে রয়েছেন। বৃহস্পতিবার কিশিদা সুগার করোনা মোকাবিলার সমালোচনা করেছেন।

জামান / জামান

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের