ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৪:১৬

মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা জানেন, উনার বিরুদ্ধে (তারেক রহমান) অনেক মিথ্যা, প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন।

দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা প্রসঙ্গে তিনি বলেন, যে বিজয় অর্জিত হয়েছে, তা ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।

গত ৩০ নভেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।

সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেসসহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে।

T.A.S / T.A.S

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম