ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা আজ
অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। গত ০৪ ডিসেম্বর তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হয়। এরপর আজ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পোল্যান্ড সফর শেষে ফিরে শুক্রবার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাখোঁ। এর আগে গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পতন হয়েছে। ফলে নতুন প্রধানমন্ত্রী তার স্থলাভিষিক্ত হবেন। বার্নিয়ের পদত্যাগের মধ্যে দিয়ে ছয় মাসের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে দেশটি।
ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে পদত্যাগ করেছেন বার্নিয়ে, যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে যে কোনো প্রধানমন্ত্রীর তুলনায় সবচেয়ে কম শাসনামল।
বার্নিয়ের পতনের পেছনে মূল কারণ ছিল তার প্রস্তাবিত বাজেট, যা ৬০ বিলিয়ন ইউরোর ঘাটতি কমানোর জন্য তৈরি হয়েছিল। এ বাজেট পাস করতে তিনি সংসদে বিশেষ ক্ষমতা ব্যবহার করেন, যা বিরোধী দলগুলোকে ক্ষুব্ধ করে তোলে।
এদিকে ডানপন্থি জাতীয় র্যালি (আরএন) এবং বামপন্থি নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) একযোগে এই বাজেটের বিরোধিতা করেছে। আরএন নেতা মেরিন লে পেন বাজেটটিকে ‘ফরাসিদের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেন।
এদিকে বিরোধীরা ম্যাখোঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যদিও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। আগামী জুলাইয়ের আগে নতুন সংসদ নির্বাচন সম্ভব নয়, তাই এ অচলাবস্থা আরও কিছুদিন চলতে পারে।
T.A.S / T.A.S
মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী
বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন
নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’
ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’