কী দিয়ে তৈরি সবচেয়ে দামি বিরিয়ানি
দুবাই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল আকাশ ছোঁয়া অট্টালিকায় সাজানো এক শহরের ছবি।
সংযুক্ত আরব আমিরাতের পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই শহরটির ভ্রমণপিপাসুদের কাছে সবসময়ই পছন্দের তালিকায় রয়েছে।
এবার ভোজনরসিকরাও নিরাশ হবেন না সাগরতীরের এই শহরে বেড়াতে গিয়ে। কারণ দুবাইয়ে বোম্বে বোরো রেস্টুরেস্টে পাওয়া যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বিরিয়ানি।
প্রশ্ন উঠতে পারে কেন এই বিরিয়ানিকে বিশ্বের সবচেয়ে দামি বিরিয়ানি বলা হচ্ছে? কী সিক্রেট উপকরণে তৈরি হয় এই বিরিয়ানি?
উত্তর হলো ২৩ ক্যারেট ভোজ্য সোনায় মোড়ানো এই বিরিয়ানি! এছাড়া এই বিরিয়ানির সঙ্গে পাওয়া যাবে ভেড়ার শিক কাবাব, ভেড়ার মাংস, চিকেন কাবাব আর মালাই চিকেন রোস্ট।আর এই সবকিছুই পরিবেশন করা হয় সোনার পাতে মুড়িয়ে।
বিরিয়ানির স্বাদ আরো বাড়াতে সস, কারি আর রায়তাও পরিবেশন করে রেস্টুরেন্টটি।
কর্তৃপক্ষ এই বিরিয়ানির নাম দিয়েছেন দ্য রয়্যাল গোল্ড বিরিয়ানি।আর এই বিরিয়ানির স্বাদ চেখে দেখতে হলে খরচ করতে হবে এক হাজার দিরহাম বা বাংলাদেশের ২৩ হাজার টাকা।
প্রীতি / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?