গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি
বিশেষ আয়োজনে কাবাব তো থাকেই। সেই কাবাব গরুর মাংসের হলে যেন কথাই নেই। আপনি যদি একটু মসলাদার কাবাব খেতে পছন্দ করেন তবে আপনার জন্য রয়েছে বিশেষ রেসিপি। গরুর মাংসের স্পাইসি কাবাব হলে যেকোনো আয়োজন-আপ্যায়ন জমে যাবে বেশ। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
হাড় ছাড়া গরুর মাংস- আধা কেজি
ছোলার ডাল বা বুটের ডাল- ২ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ
শুকনা মরিচ- ৪টি
লবণ- পরিমাণমতো
গোল মরিচের গুঁড়া- আধা চা চামচ
গরম মসলার গুঁড়া- আধা চা চামচ
ডিম- ১টি
তেল- কাবাব ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন
মাংসের টুকরাগুলো কিমা করে নিন। এবার প্রেশার কুকারে ২ কাপ পানিতে স্বাদ অনুযায়ী লবণ, আদা-রসুন বাটা, শুকনো মরিচ, গরম মশলার গুঁড়া, ছোলার ডাল ও মাংসের কিমা একসাথে দিয়ে সেদ্ধ করে নিন। পানি শুকিয়ে মাংস ও ডাল নরম হয়ে গেলে ব্লেন্ডার বা শিলপাটায় ভালোভাবে বেটে নিতে হবে। এবার পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গোল মরিচের গুঁড়া, ডিম ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কাবাবের মিশ্রণ বানিয়ে নিন।
এবার পছন্দমতো শেইপে কাবাব বানিয়ে নিন। ফ্রায়িং প্যানে তেল গরম করতে দিন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কাবাব এপিঠ ওপিঠ করে ভেজে নিন। খুব বেশি জোরে তাপ দিবেন না, এতে কাবাবগুলো পুড়ে যাবে।
Aminur / Aminur
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন