ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

অজ্ঞান অবস্থায় আমার পর্নো ভিডিও ধারণ করা হয়েছিল : পরী পাসওয়ান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ১:৪৬

পর্নোকাণ্ডে বলিউডের অবস্থা টালমাটাল। অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই এক এক করে বেরিয়ে আসছে এই সংশ্লিষ্ট অভিযুক্ত ও ভুক্তভোগীদের নাম। বিস্ফোরক সব অভিযোগ আসছে প্রকাশ্যে। এবার ওই তালিকায় যুক্ত হলেন সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া পরী পাসওয়ান।

তিনি অভিযোগ করেছেন, বলিউডে কাজ করতে গিয়ে প্রতারিত হয়েছেন তিনি। পরী বলেন, এক প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসে ডাকা হয়েছিল আমাকে। সেখানে কোমল পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয়। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি। ওই অজ্ঞান অবস্থায়ই আমার পর্নো ভিডিও ধারণ করা হয় এবং সেটা ছড়িয়ে দেয়া হয় অন্তর্জালে। এ বিষয়ে মুম্বাইয়ের একটি থানায় অভিযোগও দায়ের করেছিলেন কিন্তু তাতে কোনো ফল হয়নি।

ভারতের ধনবাদের বাসিন্দা পরী পাসওয়ান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মডেলিং করার। গ্ল্যামার দুনিয়ায় ক্যারিয়ার গড়তে মুম্বাই পাড়ি জমিয়েছিলেন। ২০১৯ সালে তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পেয়েছিলেন। এরপরই নীরাজ পাসওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরী। কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হয় দাম্পত্য কলহ। শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন পরী। তার অভিযোগের ভিত্তিতে স্বামী নীরাজকে গ্রেফতার করে পুলিশ। এরপরই নীরাজের পরিবার আসল সত্য প্রকাশ্যে আনে।

তারা জানান, পরী আগেও দুটি বিয়ে করেছেন। তার ১২ বছর বয়সী একটি সন্তানও রয়েছে। এমনকি পর্নো ভিডিওতে কাজ করে আয় করেন বলেও জানায় নীরাজের পরিবার।

এসব অভিযোগের পর পরী মুখ খোলেন এবং পর্নো ভিডিও প্রসঙ্গে তার অভিজ্ঞতার কথা জানান।

প্রসঙ্গত, শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নো ভিডিও বানানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কয়েক দফায় তার জামিন আবেদন করা হলেও তা মেলেনি। এখন পর্যন্ত তাকে কারাগারে রাখা হয়েছে।

জামান / জামান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের

ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা