গাজরের হালুয়া
আজকে আমরা আপনাদের একটি সুস্বাদু হালুয়া রান্নার রেসিপি দিবো তা হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া আপনি যে কোন অনুষ্ঠান বা পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন। চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন গাজরের হালুয়া।
গাজরের হালুয়া তৈরির পদ্ধতি
উপকরণ
গাজর – ১ কেজি
দুধ – ১/২ লিটার
ঘি – ৫/৬ চা চামচ
এলাচ- ৭/৮টি
কিসমিস – ১ টেবিল চামচ
চিনি – ৬ চা চামচ
বাদাম কুঁচি – ১ টেবিল চামচ
দারচিনি – ২/৩ টা
খেজুর কুঁচি – ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
(১) প্রথমে গাজরগুলো গ্রেট করে নিবো।
(২) তারপর দুধের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে ঘন করে জাল দিতে হবে।
(৩) তারপর একটি প্যানে ঘি গরম করে তাতে গ্রেট করা গাজর দিয়ে হালকা আঁচে ১০-১৫ মিনিট ভেঁজে নিতে হবে।
(৪) ভাঁজা হয়ে গেলে তাতে চিনি এবং ঘন দুধ মিশিয়ে নাড়তে থাকুন।
(৫) দুধ একটু শুকিয়ে গেলে তাতে বাদাম কুঁচি এবং খেজুর কুঁচি দিয়ে নামিয়ে নিন।
হয়ে গেলো মজাদার গাজরের হালুয়া। অল্প সময়ে এবং খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার গাজরের হালুয়া।
প্রীতি / প্রীতি
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি
গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি
পেট খালি রাখলেই বিপদ